সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

হারের ব্যবধান কমাতে লড়ছেন মুমিনুল

সিলেট টেস্ট বড় ব্যবধানেই হারতে যাচ্ছে বাংলাদেশ এটি প্রায় নিশ্চিত। তবে লড়াইটা তো অন্তত করতে হবে। সেই বোধ থেকে একাই লড়ছেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটারের লক্ষ্য, হারের ব্যবধান কমানো। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিফটির কাছাকাছি চলে গেছেন মুমিনুল।

সোমবার সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান। ১১২ বলে ৪৬ রানে অপরাজিত আছেন মুমিনুল।

গতকালের ধাক্কা কিছুটা সামলে নিলেও আজ সকালে তাইজুল বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬তম ওভারে কাসুন রাজিতার রাউন্ড দ্য উইকেট থেকে করে বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ১৫ বলে ৬ রান করা তাইজুল। প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান রিভিউ নিলেও কাজে আসেনি সেটি। বাংলাদেশের রান তখন ৫১। সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের স্কোর ১০০ পার করান মুমিনুল।

মিরাজের সঙ্গে মুমিনুলের জুটিতে ১০৫ বলে আসে ৬৬ রান। মিরাজের ব্যাট থেকে আসে ৫০ বলে ৩৩ রান, ৬টি চার ছিল তার ইনিংসে। ৩৩তম ওভারে রাজিতার বলে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে থামেন মিরাজ। তাইজুল ও মিরাজ ফিরলেও এক প্রান্তে মুমিনুল টিকে থেকে বাংলাদেশের নিশ্চিত হার বিলম্বিত করেছেন, অপেক্ষায় রেখেছেন শ্রীলংকানদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

হারের ব্যবধান কমাতে লড়ছেন মুমিনুল

আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪