সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

১৮৮ রানে গুটিয়ে গেল টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮০ রান করে অলআউট হয়েছিল শ্রীলংকা। এর পর ব্যাট করতে নেমে শুক্রবার বিকালেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল টাইগাররা। আজও সেই বিপর্যয় থেকে বেরোতে পারেনি স্বাগতিকরা। তবে বিপর্যয়ের মুখে একাই প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম। তার ৪৭ রানের ইনিংস এবং শেষদিকে দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলামের ৪০ রানের জুটিতেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ১৮৮ রান সংগ্রহ করেছে নাজমুল শান্তর দল, লঙ্কানদের চেয়ে ৯২ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা।

৩ উইকেট হারানোর পর গতকাল শেষবেলায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এ দুজন মিলেই আজ দ্বিতীয় দিনের সূচনা করেছেন। তবে ইনিংস বড় করতে পারেননি জয়। আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে ফিরতে হয়েছে তাকে। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ১২ রান করেন তিনি।

এদিকে জয় ফেরার পর ক্রিজে তাইজুলের সঙ্গি হয়েছেন শাদাত হোসেন দিপু। তবে তিনিও আজ চাপের মুখে দলের হাল ধরতে পারেননি। ৩০ রানের জুটি গ্রলেও বিদায় নিয়েছেন ব্যক্তিগত ১৮ রানে।

এদিকে দিপুর পর ক্রিজে আসেন লিটন দাস। তাইজুল ইসলামের সঙ্গে লংকান বোলারদের ভালোই সামলেছেন তিনি। তবে ৪১ রানের জুটি গড়ে তিনিও ফিরেছেন কুমারার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে। এদিকে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে বিপর্যয় মোকাবেলা করছেন তাইজুল।

প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে লংকান বোলারদের সামলে দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন তিনি। তার প্রতিরোধেই ৬ উইকেটে ১৩২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফেরার পর আর টিকে থাকতে পারেননি ফিফটির পথে থাকা এই টাইগার স্পিনার। কাসুন রাজিথার বলে মেন্ডিসের মুঠোবন্দি হয়ে ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফিরেন তিনি।

তাইজুল ফেরার পর শেষদিকে ৪০ রানের জুটি গড়েছিলেন দুই পেসার শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ। এ দুজনের জুটিতেই অলআউট হওয়ার আগে ১৮৮ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় বাংলাদেশ। লংকানদের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো। এদিকে টাইগাররা অল আউট হওয়ায় এখন ৯২ রানের লিদ নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে শ্রীলংকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

১৮৮ রানে গুটিয়ে গেল টাইগাররা

আপডেট সময় ০২:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪