ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় ২৮বস্তা চিনি ও ২১বস্তা পেঁয়াজ উদ্ধার।

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ,সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ,ভিকটিম উদ্ধার,মাদক, খুন,ধর্ষণ,সীমান্ত চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ,সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট থানার সীমান্ত এলাকার চোরাইপথে আসা ভারতীয় ২৮ বস্তায় ১৪০০কেজি চিনি ও ২১বস্তায় ৭৩৫কেজি পেঁয়াজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৯/০৩/২০২৪ইং তারিখে উপজেলার সীমান্ত এলাকার দুইটি ইউনিয়নে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এসআই(নিঃ) এমরুল কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোয়াইনঘাট থানাধীন ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত সোনাটিলা সাকিনস্থ মোঃ জামাল উদ্দিন এর বসতঘর হইতে সীমান্তের চোরাইপথে আসা ২৮(আটাশ)বস্তায় ১৪০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেন।উদ্ধারপূর্বক বিষয়ে গতকাল বুধবার ২০/৩/২৪ ইং তারিখে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় একটি মামলা রুজু করেন এসআই এমরুল কবির।

এর আগে গেলো সোমবার ১৮/০৩/২০২৪ ইং তারিখে এসআই(নিঃ)পিন্টু সরকার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোয়াইনঘাট থানাধীন ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর সাকিনস্থ রাধানগর হতে জাফলং চা বাগান যাওয়ার রাস্তার রাধানগর দূর্গা মন্দির এর সামনে রাস্তার পূর্ব পার্শ্বে সীমান্তের চোরাইপথে আসা ভারতীয় ২১ বস্তায় ৭৩৫ কেজি পেঁয়াজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।পরিত্যক্ত পেঁয়াজ উদ্ধার সংক্রান্তে এসআই পিন্টু সরকার গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করেন।

পরিত্যক্ত চোরাচালান উদ্ধার প্রসঙ্গে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রফিকুল ইসলাম পিপিএম জানান,সীমান্ত চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ,এ সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় ২৮বস্তা চিনি ও ২১বস্তা পেঁয়াজ উদ্ধার।

আপডেট সময় ০৪:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪