সংবাদ শিরোনাম ::
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার দেশভাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

সরকার নিজেই বড় সিন্ডিকেট: সাকি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক কিংবা নিজেই বড় সিন্ডিকেট।

শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, আমরা মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে, বাজার মোটেই মুক্ত নয়। কয়েকটি কোম্পানি বাজারের ওপর একেবারে একচেটিয়া প্রভাব কায়েম করেছে। এই রকম পরিস্থিতিতে তথাকথিত মুক্ত বাজার অর্থনীতি একটা বৈশিষ্ট্য। তারা বলেন যে, বাজার মুক্ত। কিন্তু বাজার মুক্ত থাকে না। বাজারে অতি দ্রুত নানাভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করা হয়।

তিনি বলেন, এই একচেটিয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ছাড়া বাজার আপনা-আপনি কোনো সুষম অবস্থা বজার রাখতে পারবে না। বরং বাজারের চেহারাটা এই রকম একচেটিয়া রূপ নেবে। সুতরাং সরকারকে এখানে একটা ভূমিকা নিতে হবে। সেই ভূমিকায় জায়গাতে রাষ্ট্র যে ক্রমাগতভাবে ব্যর্থ, শুধু তাই নয়- এই একচেটিয়া ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা করে, সেটা নানাভাবে প্রমাণিত।

সাকি বলেন, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সেই হিসেবে আগামী সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

সরকার নিজেই বড় সিন্ডিকেট: সাকি

আপডেট সময় ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪