ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

৭ মামলায় বিএনপির নিপুণ রায়ের জামিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জামিন পেয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন এবং পরবর্তীতে করা সাত মামলায় জামিন পেলেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায় চৌধুরী। তারপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে- রমনা মডেল থানার দুইটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা। সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

৭ মামলায় বিএনপির নিপুণ রায়ের জামিন

আপডেট সময় ০৮:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪