সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে শ্রীলংকান তারকা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে।

বৃহস্পতিবার সকালে শ্রীলংকার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়ে অনুরাধাপুর টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন থিরিমান্নে।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে থাক্কা লেগে থিরিমান্নের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থিরিমান্নে ছাড়াও একজন সফরসঙ্গী ছিলেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলমান লিজেন্ড ক্রিকেট ট্রফিতে নিউইয়র্ক সুপার স্টারের হয়ে খেলছেন সাবেক এই লংকান অধিনায়ক। তার দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দল সুপার স্টার।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে একটি মন্দিরে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন থিরিমান্নে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর শ্রীলংকার হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে আর ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫ হার ৫৪৩ রান করেন এই ক্রিকেটার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে শ্রীলংকান তারকা

আপডেট সময় ০৫:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪