ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে চী‌নে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তি‌নি রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলা‌ভি‌ষিক্ত হবেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জসীম উদ্দিন বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তি‌নি দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন।

এর আগে, জসীম উদ্দিন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন তি‌নি। সে সময় তি‌নি গ্রিসের পাশাপা‌শি মাল্টা এবং আলবেনিয়ার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরা‌জ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে এনডিসি কোর্স করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন

আপডেট সময় ০৬:৩৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২