সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

‘ফ্লোরপ্রাইস নিয়ে আইএমএফের কোনো আপত্তি নেই’

দেশের পুঁজিবাজারে বিশেষ পরিস্থিতির কারণে ফ্লোরপ্রাইস নামে সাময়িক যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটি তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো বক্তব্য নেই।

আজ সোমবার (৭ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কার্যালয়ে সংস্থাটির সাথে অনুষ্ঠিত আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা-ই হয়নি। বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয় তিনি বলেন, আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজার উন্নয়নে কি কি উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানান তারা। উল্লেখ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও শ্রীলংকার অর্থনৈতিক দুর্দশার প্রেক্ষিতে ছড়িয়ে পড়া আতঙ্কে সাধারণ বিনিয়োগকারীদেরকে রক্ষা করার লক্ষ্যে গত ২৯ জুলাই বিএসইসি তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির ফ্লোরপ্রাইস বেঁধে দেয়।

নিয়ম অনুসারে, ওই মূল্যের নিচে কোনো শেয়ার কেনাবেচা করা যাবে না। আইএমএফ এই ফ্লোরপ্রাইস ব্যবস্থা তুলে নেওয়ার জন্য চাপ দিতে পারে, সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের আতঙ্ক পেয়ে বসে। তাতে বাজার বেশ অস্থির হয়ে উঠে। আজকের বৈঠকের পর ওই আতঙ্ক কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য সংস্থাটির একটি প্রতিনিধিদল ঢাকা সফর করছে। সামগ্রিক অর্থনীতি সম্পর্কে জানতে তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের সংস্থার সাথে ধারাবাহিক বৈঠক করছেন। এরই অংশ হিসেবে আজ বিএসইসির সাথে বৈঠক করেছে সংস্থাটির প্রতিনিধি দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

‘ফ্লোরপ্রাইস নিয়ে আইএমএফের কোনো আপত্তি নেই’

আপডেট সময় ০৯:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২