সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

অবশেষে বিপিএলে ডাক পেলেন মুমিনুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথে ডাক পেলেন মুমিনুল হক। প্লেয়ার্স ড্রাফটে দল পাননি। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি দিয়ে মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। এর আগে সবশেষে ২০২১-২২ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে খেলেছিলেন তিনি। ফলে লম্বা বিরতির পর এবার বিপিএলে দেখা যাবে তাকে।

তবে হুট করে বিপিএলে ফিরলেও আগে থেকেই সাদা বলে নিজেকে প্রস্তুত করছিলেন মুমিনুল। দেশের অন্য ক্রিকেটাররা যখন এই সংস্করণে মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন মুমিনুল চালিয়ে যাচ্ছিলেন সাদা বলের ক্রিকেটের অনুশীলন। নতুন নতুন শট খেলা নিয়ে কাজ করছিলেন তিনি।

তবে টেস্ট ব্যাটারের তকমা পাওয়া মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ার মন্দ নয়। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২৩.৭১ গড়ে করেছেন ২ হাজার ১৩৪ রান। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন ৬টি। সেখানে চার ইনিংসে ১২০ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

অবশেষে বিপিএলে ডাক পেলেন মুমিনুল

আপডেট সময় ০১:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪