ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ঢাকা যানজটের শহর। অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের সামনে ভিড় করলে আরও যানজট বাড়বে। তাতে অন্য শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হতে পারে।

রবিবার (৬ নভেম্বর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আজ আমি সকালে অনেক আগে এসেছি চারিদিকের পরিস্থিতি দেখার জন্যে। দেখলাম যে অভিভাবকদের ভিড় এবং যারা আগে এসেছেন তারা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। তাদের এত ভিড় যে, বাকি পরীক্ষার্থীদের আসতেই কষ্ট হচ্ছে। কাজেই আপনাদের মাধ্যমে আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাবো, আপনার সন্তানদের পরীক্ষা কেন্দ্র পৌঁছে দিয়ে সাথে সাথে স্থান ত্যাগ করুন।’’

এইচএসসি-ও-সমমান-(3)ছবি: 

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্য পরীক্ষার্থীরাও আপনার সন্তানতুল্য। কোনও অভিভাবক তাদের সন্তানকে নিয়ে পৌঁছাতে পারছেন না, বা যেসব শিক্ষার্থী নিজে নিজে এসেছে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যেতে পারে। সে কথা বিবেচনা করেই আপনার সন্তানকে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গেই সে স্থান ত্যাগ করুন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২