সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ড. এ কে এম শাহাবুদ্দিন বহাল তবিয়তে এনবিআরের সহিদুলের ঢাকায় ৫৩ ফ্ল্যাট, ৪০০ কোটির সম্পত্তি ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করলেন হ্লাইং দেশের সব শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা বেজড়া ভাটরা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের আহ্বান, ঈদ মিলনমেলায় এমপি হাফিজ ইব্রাহিম সবুজ পাহাড় আর মেঘের রাজ্য লামা, বাংলাদেশের নতুন পর্যটন বিস্ময় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ পাইলটের চট্টগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। নির্দেশনায় ভাষা দক্ষতা, স্পন্সর এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা স্পষ্ট করা হয়েছে।

এছাড়া ভিসা প্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়েও বলা হয়েছে।
সোমবার (১ জুন) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ কথা জানায়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে নিয়মিত নিবন্ধন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হবে।

অর্থাৎ আলাদা করে শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ইউনিভার্সিটিতে তাদের নিবন্ধনের জন্য আবেদনকারীরা যে ইমেল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ইমেইলে ভিএফএস যোগাযোগ করবে। এছাড়া শিক্ষার্থীদের স্পন্সর কারা হতে পারবেন, সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ভিএফএস বলছে, এখন বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।

পাশাপাশি ভাষাগত দক্ষতা সার্টিফিকেট বাধ্যতামূলক। ভাষার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথা বলা এবং লেখার ক্ষেত্রে আবেদনকারীর ভাষাগত দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে। এছাড়া আবেদনের সঙ্গে আবেদনকারীর অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। দূতাবাস বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ড. এ কে এম শাহাবুদ্দিন বহাল তবিয়তে

ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬