সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

টিকে থাকার লড়াইয়ে দারুণ শুরু বাংলাদেশের

শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য।

এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রতিপক্ষের উইকেটে প্রথম আঘাত হানেন আগের ম্যাচে ৫ উইকেট শিকার করা বোলার মারুফ মৃধা।

প্রথম ম্যাচের মতো বল হাতে এদিন শুরুটা দুর্দান্ত না হলেও আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা। সেই চাপে দলটি হারায় ওপেনার রায়ান হান্টারকে। ১৫ বলে ৯ রান করে মারুফের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন হান্টার।

তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার জর্দান নেইল আশার আলো জ্বালিয়ে রেখেছেন। গ্যাভিন রোলস্টনকে সঙ্গে নিয়ে দলকে টানছিলেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেনি রোলস্টন। ১২ বলে ৫ রান করে জীবনের বলে ফিরতে হয় তাকে।

টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের। ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

টিকে থাকার লড়াইয়ে দারুণ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৫:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪