সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

‘মাশরাফি ভাই মাঠে থাকাটাই আমাদের মোটিভেশন’

সিলেটের হারের পর আলোচনায় এসেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পারফরম্যান্স। লম্বা সময় খেলার বাইরে থাকা মাশরাফি প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি।

তবে মাশরাফির পারফরম্যান্সের চেয়ে তার মাঠে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি মনে করেন মাশরাফির মাঠে থাকাটাই দলের জন্য অনুপ্রেরণাদায়ী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকির বলেন, আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটাই অনুপ্রেরণাদায়ী ব্যাপার (মোটিভেশন) বলতে পারেন আমাদের জন্য। (উনি থাকলে) অনেক সিদ্ধান্ত সুবিধাজনক হয়ে যায়। এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

এ ছাড়া অনুশীলনে মাশরাফির ব্যাটিং অনুশীলনের কারণ সংক্রান্ত প্রশ্নের জবাবে জাকির বলেন, এই প্রশ্নটা আমাকে না করে ভাইয়াকে করলে বেশি ভালো হবে। ব্যাটিং করছেন হয়তো যেহেতু প্রথম অনুশীলন করছেন। এর আগেও

এসেছেন তবে অনুশীলন করেননি। হয়তো চেষ্টা করছেন ব্যাটিং দিয়েও নিজেকে আরও একটু তৈরি করার।

প্রথম ম্যাচে সিলেট হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকির। ৪৩ বলে ৭০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি।

নিজের পারফরম্যান্স সম্পর্কে জাকির বলেন, আসলে আমি ধারাবাহিকতার যেটা চেষ্টার কথা বললেন সেটা শুধু টি-টোয়েন্টি না, সব ফরম্যাটেই আমি চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। পারফর্ম করার চেষ্টা করছি। যখন যেই পরিস্থিতি আসছে যেই ফরম্যাট আসছে অইভাবেই চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

‘মাশরাফি ভাই মাঠে থাকাটাই আমাদের মোটিভেশন’

আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪