ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত,

নতুন বছরে শ্রমিকদের সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটি বেতন কাঠামো নিয়ে এবার সুখবর দিয়েছে। যার আওতায় রয়েছেন বাংলাদেশিরাও। এর ফলে বাংলাদেশিরাও এ সুখবর পেয়েছেন। গত সপ্তাহের গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতনসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন।

নতুন করে জারি করা এ নির্দেশনাটি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী শেল তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহর সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য দেশটির মিনিস্ট্রিয়াল রেজুলেশনের ১০২/২০২২ সংশোধন করা হয়েছে। এ ছাড়া নিয়োগ ফিতে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন করে জারি করা নির্দেশনায় এশিয়া এবং আফ্রিকান গৃহকর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে এশিয়ান দেশগুলোর গৃহকর্মীরা সর্বোচ্চ ৭৫০ কুয়েতি দিনার বেতন পাবেন। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ ৬৭ হাজার ৯৫৮ টাকা। এ ছাড়া আফ্রিকান গৃহকর্মীরা ৫৭৫ কুয়েতি দিনার এবং স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৩৫০ কুয়েতি দিনার বেতন পাবেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) জানিয়েছে, দেশটিতে বর্তমানে আট লাখ ১১ হাজার ৩০৭ জন গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের নাগরিক। এ ছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত,

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪