সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভালো শুরুর পরও পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার লড়াই। সেই লড়াইয়ের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণের ইঙ্গিতই দিচ্ছিলেন শুরুর ব্যাটাররা। দশ ওভারেই তোলা হয়ে গিয়েছিল ৭০। তবে এরপরই এক ঝড়ে এলোমেলো হয়ে গেল ব্যাটিং লাইন আপ, বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে আট উইকেট ১২৭ রান তুলে।

অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে আজ লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তবে সে জুটিকে স্থায়ী করতে পারেননি লিটন, ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করার কাজটা চালিয়ে যেতে থাকেন শান্ত। তবে দলীয় ৭৩ রানে ব্যক্তিগত ২০ রান করে ফেরেন সৌম্য। এরপরই শুরু হয় দলের ছন্দপতন।

এরপরই শুরু হয় টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন (৫), নুরুল হাসান সোহান (০) কেউই পারেননি ইনিংস মেরামত করতে। উল্টো দলকে বিপদে ফেলে ফিরেছেন প্যাভিলিয়নে।

আরেক মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন। লো অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ এদিন রান পাননি, ফিরেছেন ১ রানে। পরবর্তীতে অবশ্য নাসুমকে সঙ্গে নিয়ে আগাতে থাকেন আফিফ। তবে ব্যক্তিগত ৭ রানে আবার ফিরে যান নাসুম। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভালো শুরুর পরও পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট সময় ১২:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২