ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ২৩ হাজার ছাড়াল

ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার মামলা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরাইল।

শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানির শেষ দিন এমন দাবি করেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা।

শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া রোনাল্ড লামোলা বলেন, ফিলিস্তিন ও গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্য থেকে কিছু ব্যক্তি যাই করুক না কেন ও ইসরাইলি নাগরিকদের ওপর যত বড় হুমকিই থাক না কেন, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় যে হামলা চালিয়ে যাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট ফের ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

এ নিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট।

মার্কিন কর্মকর্তারাও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবার হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ২৩ হাজার ছাড়াল

আপডেট সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪