ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

চাঁদপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ এস এম হাউসিং এলাকার ডিএম ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। স্থানীয়রা রোকেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিকভাবে তাদের ধারণা, গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে এর উপস্থিতিতে পুলিশ, পিবিআই ও সিআইডির প্রতিনিধি দল ঘটনা উদঘাটনে তদন্ত করছে।

অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, গ্যাস সিলিন্ডারের বোতল পাওয়া গেছে। বিস্ফোরণ কি কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

চাঁদপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ

আপডেট সময় ০৫:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩