সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

৪ উইকেট হারিয়েও ম্যাচ টাইগারদের নিয়ন্ত্রণে

দেশের মাটিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ১৩৪ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছেন রনি তালুকদার। টিম সাউদির করা প্রথম ওভারে ছক্কা হাঁকান তিনি। কিন্তু ৭ বলে ১০ রান করে অ্যাডাম মিলনের শিকার হন ডানহাতি এই ওপেনার। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুতগতিতে রান তুলছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১৪ বলে ১৯ রান তোলার পর জিমি নিশামের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রান তুলে জয়ের আশা জাগিয়ে তোলেন বাংলাদেশের ব্যাটাররা তবে দলীয় ৬৭ রানে বেন সিয়ার্সকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন সৌম্য সরকার। ১৫ বলে ২২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে নেপিয়ারে শেষ ওয়ানডেতে জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের লক্ষ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মেহেদী হাসানকে খেলানো হয়। আর অভিষেক হয় তানজিম হাসান সাকিবের।

প্রথম ওভারে মেহেদী হাসানের শিকার হন ওপেনার টিম সেইফার্ট (০)। একটু নিচু হওয়া অফস্পিনে বোল্ড হন এই ওপেনার। ৮ বলের মধ্যে অপর ওপেনারকে ফিন অ্যালেনকে (১) সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। পরের বলে বাঁহাতি এই পেসার গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে ১ রান তিন উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এর আগে টি-টোয়েন্টিতে এতো কম রানে তিন উইকেট হারানোর নজির নেই কিউইদের। স্বাগতিকদের সেই চাপ আরও বাড়ান মেহেদী হাসান। তুলে মারতে গিয়ে বোল্ড হন ড্যারিল মিচেল (১৪)। নিউজিল্যান্ডের দুর্দশা আরও বাড়ান রিশাদ হোসেন। এই লিগ স্পিনারের উপর চড়াও হতে গিয়ে সাজঘরে ফেরেন মার্ক চ্যাপম্যান (১৯)।

অধিনায়ক মিচেল স্যান্টনারকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জিমি নিশাম। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে কিউই অধিনায়ককে সাজ ফিরেয়ে দুজনের ৪১ রানের জুটি ভাঙেন শরীফুল। ২৯ বলে ৪৮ রান করা নিশামকে থামান মুস্তাফিজুর রহমান।

টিম সাউদিকেও (৮) সাজঘরে ফেরান বাংলাদেশের কাটার মাস্টার। শেষ ওভারে ইশ সোদির উইকেট তুলে নিয়ে অভিষেক রাঙান সাকিব। বাংলাদেশের পক্ষে শরীফুল তিনটি এবং মুস্তাফিজ ও মেহেদী নেন দুটি করে উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

৪ উইকেট হারিয়েও ম্যাচ টাইগারদের নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৩:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩