সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। নেপিয়ারের মক্স্যাকলিন পার্কে আজ প্রথমটিতে মাঠে নেমেছে দুই দল যাতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ইনিংসের প্রথম দুই ওভারেই তিন কিউই ব্যাতারকে সাজঘরে ফেরাম স্পিনার শেখ মেহেদী এবং পেসার শরিফুল ইসলাম। এরপর পঞ্চম ওভারে স্বাগতিকদের আরও এক ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন মেহেদী।

কিউইদের বিপক্ষে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলেই মেহেদীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার টিম সেইফার্ট।

এর পরের ওভারেই আরও বিপাকে পড়ে কিউইরা। শরিফুলের করা ওভারের দ্বিতীয় বলেই স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত হন আরেক কিউই ওপেনার ফিন অ্যালেন। আর পরের বলেই ফিলিপ্সকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ফলে প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ১ রান ওঠতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এর পর ডেরিল মিচেল এবং মার্ক চাপম্যানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল কিউইরা। তবে মেহেদীর ঘূর্ণি জাদুতে তা সম্ভব হয়নি। পঞ্চম ওভারে টাইগার এই বোলারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন মিচেল। আউট হওয়ার আগে ১৫ বলে ২ চারে ১৪ রান করেন তিনি। এর পর মার্ক চ্যাপম্যান রিশাদের শিকার হয়ে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭০ রান। ব্যাট করছেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে নিউজিল্যান্ড

আপডেট সময় ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩