আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবু তাহের মিয়ার বাড়ির দরজায় আ’লীগ উঠান বৈঠকের আয়োজন করেন।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করে।
উঠান বৈঠকে প্রধান অতিথি ভোলা-২ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.জাফর উল্ল্যাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও টবগী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বোরগানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.জাফর উল্ল্যাহ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ও টবগী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী, সরোয়ার হাওলাদার, টবগী ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন, টবগী ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল হাওলাদার, ছাত্রলীগ নেতা তানজিল হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় টবগী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী বলেন- ০৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আর যারা আমাদের নেতা আলী আজম মুকুল এমপি মহোদয়ের পিছনে কুৎসা রটিয়েছেন তিনি নৌকার নমিনেশন পাবেনা এই বলে জনমতে বিভ্রান্তি ছড়িয়েছেন তাদের কোন ক্ষমা নেই। এছাড়াও তিনি আরও বলেন- ০৭ তারিখে সারাদিন আপনারা সবাই দলবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন।
তবে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলছি আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছেন ভালো কথা, কোন নৈরাজ্য কিংবা জনমতে ভোট কেন্দ্রে না যাওয়ার বিভ্রান্তি ছড়ালে আপনাদেরকেও ছাড় দেওয়া হবেনা। ভোট বর্জন করেছেন, ঘরেই থাকেন। অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আর করলে আমরা ও ছেড়ে দিবো না।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 



















