ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কুমিল্লা চান্দিনায় ঈগল প্রতীকের চার সমর্থককে কুপিয়েছে নৌকার কর্মীরা

কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহির মুন্সী সহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে চান্দিনার গজারিয়া এলাকায় নৌকা প্রার্থীর কর্মীরা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটায়।

আহত জহির মুন্সী চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী। অপর আহতরা হলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন ও গাড়ির চালক মো. ইউসুফ।

স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, জহির মুন্সী তার কয়েকজন সহযোগী নিয়ে নবাবপুর ইউনিয়নে ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করেন। প্রাইভেটকারে করে ফেরার পথে উপজেলার গজারিয়া এলাকায় পৌঁছালে ১৫/২০টি মোটরসাইকেল ও মাইক্রোবাসে আসা নৌকার লোকজন তাদের ধাওয়া করে।

স্বতন্ত্র প্রার্থী টিটু আরো জানান, নৌকার কর্মীরা প্রথমে গাড়ি ভাঙচুর ও পরে তার কর্মীদের গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে।

টিটুর অভিযোগ, তার কর্মী-সমর্থকদের ওপর নৌকার কর্মীরা দফায় দফায় সশস্ত্র হামলা করছে। এতে এ আসনে সুষ্ঠু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আমি উপজেলা সদরের পাইলট হাইস্কুলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছি। কারও ওপরে হামলা বা আহতের বিষয়টি জানা নেই।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

কুমিল্লা চান্দিনায় ঈগল প্রতীকের চার সমর্থককে কুপিয়েছে নৌকার কর্মীরা

আপডেট সময় ০১:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩