ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নির্বাচনের পর নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে থাকা মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক রাজের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের পর জাতীয় দলের নির্বাচকদের চুক্তির মেয়াদ বাড়ানো অথবা প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে কাউকে নিয়োগ দেওয়া হবে কিনা তা নির্ধারণ হবে।

এ ব্যাপারে আজ সোমবার সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, ‘নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। প্রধান নির্বাচক পরিবর্তন করা, নতুন কাউকে দেওয়া বড় একটা ব্যাপার। এটা নিয়ে সবাইকে চিন্তাভাবনা (ব্রেইনস্টর্ম) করতে হচ্ছে, সময় লাগবে। তবে আমরা সিদ্ধান্তে আসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের চুক্তি। এরপর চুক্তি নবায়ন হবে কি হবে না- সেটা পরের ব্যাপার।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের নিজস্ব আলাপ-আলোচনা হয়েছে তাদের সঙ্গে। সিদ্ধান্তটা হবে নির্বাচনের পরে। আমরা ঠিকঠাক করে রাখতে পারি। বোর্ডে আলাপ আলোচনার পর (সিদ্ধান্ত) হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

নির্বাচনের পর নির্বাচকদের ব্যাপারে সিদ্ধান্ত

আপডেট সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩