ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার হতে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ০২ কেজি বন্য হাতির দাঁত উদ্ধারসহ ১জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার হতে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রয় এর উদ্দেশ্যে চট্টগ্রাম দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৫২০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করে। এসময় র‌্যাবের চেকপোষ্ট এলাকা হতে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫), পিতা- মৃত ইদ্রিস, সাং-মেরংলোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দেখানো ও সনাক্ত মতে তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর হতে ০২ টি বন্য হাতির দাঁত উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে সংরক্ষণ পূর্বক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ০২টি বন্য হাতির দাঁত এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়লী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার হতে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ০২ কেজি বন্য হাতির দাঁত উদ্ধারসহ ১জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপডেট সময় ০৫:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩