সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগরের একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামের ওই অস্থায়ী অফিসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ও প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তিনিসহ স্থানীয় লোকজন।

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর বলেন, ‘উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার চলছে। জনমনে ভীতি সৃষ্টির জন্য কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাচনী অফিসটির অনুমোদন ছিল না। ওখানে যে নির্বাচনী অফিস আছে প্রার্থী নিজেই সেটা জানতেন না। আর নির্বাচনী অফিস বলতে সেখানে ছিল একটা তাঁবু। তাঁবুর পাশে পাটকাঠি রাখা ছিল। আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস গেছে। কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটাতে পারে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নৌকার প্রার্থীকে আমরা লিখিত অভিযোগ করতে অনুরোধ করেছিলাম। এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ করেননি।’

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান কালবেলাকে বলেন, ‘আগুনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

আপডেট সময় ১০:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩