ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েলি এই সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পরে গাজায় একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এই উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে। আমরা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করব না।

এর আগে গত মাসে গাজা যুদ্ধ শেষে এই উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেলিন নেতানিয়াহু। মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে। (গাজার) নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়, সেটা আমরা দেখলাম।

নেতানিয়াহু এমন কথা বললেও যুদ্ধ শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসন ভার তুলে দিতে চায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এ ছাড়া গাজায় ইসরায়েলি জবরদখল বা ফিলিস্তিনি ভূখণ্ডে হ্রাসের বিরোধিতা করে আসেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। গাজা দখলের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করে বাইডেন বলেছেন, ইসরায়েল যদি গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তাহলে তা তাদের জন্য ‘বড় ভুল’ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল

আপডেট সময় ০৫:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩