ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

জাপানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দুর্বল জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে পরাজিত করেছে টাইগার যুবারা। টানা দ্বিতীয় ফিফটিতে ৫৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন আশিকুর রহমান শিবলি।

সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে জাপানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ২৩২ বল ও ৯ উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টাইগার যুবারা।

সূর্যোদয়ের দেশটির ১০০ রান তাড়া করতে নেমে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। মাত্র ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রানে সাজঘরে ফেরেন জিশান। বাকি ২৯ রান তুলে নিয়ে টাইগারদের দ্বিতীয় জয় নিশ্চিত করেন শিবলি ও রিজওয়ান। শিবলি ৪৫ বলে ৮ চারের ৫৫ রানে অপরাজিত থাকেন। প্রতিযোগিতায় এ নিয়ে টানা দ্বিতীয় ফিফটির দেখা পেলেন এই ওপেনার।

দুবাইয়ে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জাপান। ৪৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় সূর্যোদয়ের দেশটি। দেশটির হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। এই রান করতে ৮০টি বল খেলেছেন জাপান ওপেনার। এর মধ্যে দুটি চার মারেন পারমার। এ ছাড়া কেফার লেক ৩৮ বলে ৩ চারে ১৭ ও কাজুমা স্ট্যাফোর্ড করেন ১৩ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

জাপানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

আপডেট সময় ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩