সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বড় ইনিংসের ‘সুযোগ মিস করায় হতাশ’ মাহমুদুল

স্বল্পভাষী বলতে যা বুঝায়, বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান ঠিক তা-ই। তবে যতটুকু বলেন তাতে চিন্তার ছাপ থাকে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদুল। ১৬৬ বলে ৮৬ রান করা মাহমুদুলই সিলেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক।

যদিও মাহমুদুলকে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট মনে হয়নি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ বল খেলে ৭৬ রান করে আউট হয়েছিলেন। আজও থিতু হয়ে আউট হওয়ার ভুল করার পর স্বাভাবিকভাবেই হতাশ মাহমুদুল।

সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে মাহমুদুলের উত্তর, ‘হ্যাঁ, হতাশ।’ কিছুক্ষণ থেমে যোগ করলেন, ‘ওপেনার হিসেবে প্রতিদিন তো আর থিতু হওয়ার সুযোগ আসে না। দুটো সুযোগই হাতছাড়া করেছি। ইনশা আল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব।’ অন্য এক প্রশ্নের উত্তরে মাহমুদুল বলেছেন, ‘আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি।’

মাহমুদুল যে ভুলটা ৮৬ রান করার পর করেছেন, সেটি দলের অন্যরা করেছেন ২০-৩০–এর ঘরে পৌঁছে। তাই দিন শেষে স্কোরবোর্ডে তিন শ রান (৯ উইকেটে ৩১০) জমা হলেও তা যথেষ্ট মনে হচ্ছে না। যদিও উইকেট ও নিজেদের স্পিন শক্তির বিবেচনায় বাংলাদেশের রানটাকে ভালোই মনে করছেন মাহমুদুল। তাঁর কথা, ‘সবাই ভালো শুরু পেয়েছিল কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ। বোর্ডে ৩০০ রান আসে। এখন ভালো পজিশনে আছি।’

তবে বাংলাদেশের লক্ষ্যটা ছিল আরও বড়। গুরুত্বপূর্ণ টস জয়ের পর তাদের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে অন্তত সাড়ে তিন শ রান করা। মাহমুদুলই বললেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান, হয়নি।’

তবে মাহমুদুলের আশা, যে রান আছে, তা দিয়েই নিউজিল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করবে বাংলাদেশ। সে দায়িত্বটা যে স্পিনারদের নিতে হবে, মাহমুদুলের কথায় ফুটল আভাস, ‘চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখা। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে ইনশা আল্লাহ তাদের কম রানে অলআউট করা সম্ভব

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বড় ইনিংসের ‘সুযোগ মিস করায় হতাশ’ মাহমুদুল

আপডেট সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩