সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত ৫ জুলাইয়ের পর থেকে পেশাদার ক্রিকেটে নেই। জানুয়ারিতে জাতীয় নির্বাচন শেষে বিপিএলের মধ্য দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন দেশ সেরা এই ওপেনার।

সোমবার গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে তামিম বলেন, ‘আমি মার অপেক্ষা ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করবো আনুষ্ঠানিক ভাবে। আজকে যখন প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়, অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমার কী কী সমস্যা, কী কী হয়েছে…যাই হোক খোলা মেলা আলোচনা ছিল।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘পাপন ভাইয়েরও অনেক কিছু শেয়ার করার ছিল। সেগুলো তিনি শেয়ার করেছেন। আমি বোর্ড প্রধানকে বলেছি আমি কী চাই। তারপর উনি বলেছেন, সামনে নির্বাচন ব্যস্ততা আছে। প্রেস কনফারেন্সেও একই ধরনের কথা বলেছেন। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে, তারপর দেখা যাক কী হয়।’

তামিম আরও বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকদিন, এই মিটিং তাই হয়নি। মিটিংটা হওয়ার কথা ছিল কয়েকটা দিন আগে। বিশেষ করে গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু নমিনেশনের কারণে আজকে শিফট করতে হয়েছে। কালকে প্রথম টেস্ট শুরু হচ্ছে। দুর্ভাগ্যবশত টাইমিংটা এমন হয়ে গেছে। আজকে মিটিংয়ের পর স্টেটমেন্ট আসা উচিত যে কোন ইমপ্যাক্ট যেন খেলায় না পড়ে।

প্রসঙ্গত, তামিম জাতীয় দলের হয়ে গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এমন অভিমানী ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত বদলান তামিম।

গত ৩ আগস্ট তামিম ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার না চাওয়ায় ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রাখা হয়নি তামিমকে। দীর্ঘদিন ধরে পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকা এই তারকা ওপেনার আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বিপিএলের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরতে চান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা

আপডেট সময় ০৯:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩