ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) প্রধান ইমরান খান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ইমরান খানকে বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের যুবক ইবতিসাম।

এ ঘটনায় সাবেক স্বামী ইমরান খানের প্রাণ বাঁচানো সেই যুবক ইবতিসামকে বীর বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ড স্মিথ।খবর জিওটিভির। ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে জেমিমার ছাড়াছাড়ি হয়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেলেও সবসময় জেমিমার দুই ছেলের খোঁজখবর নিতেন ইমরান খান। এক টুইটবার্তায় জেমিমা ইবতিসামের ভূয়সী প্রশংসা করে বলেন, ইমরান খানের ছেলেরা আপনার বীরোচিত পদক্ষেপের জন্য কুর্নিশ জানিয়েছে। কারণ আপনি তার বাবার জীবন বাঁচিয়েছেন।

এদিকে বীরের সংবর্ধনা পাওয়া ইবতিসাম গণমাধ্যমকে বলেছেন, আমার অনুশোচনা হচ্ছে— কারণ আরেকটু আগে টের পেলে গুলি চালানোর আগেই আমি হামলাকারীকে ধরে ফেলতে পারতাম। ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন ইবতিসাম।

ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে তা লাগেনি। তার বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা। কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

আপডেট সময় ১২:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২