ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, যা বলছে হামাস

ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

অভিযান শুরু পর পরই বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।

হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

ঘাঁটি হিসেবে আল-শিফা হাসপাতালকে ব্যবহারের বিষয়ে ইসরায়েলের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের জন্য দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণভাবে দায়ী। আল-শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে— ইসরায়েলের এমন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই হাসপাতালে অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন; আর তার ফলাফল চলমান এই অভিযান। ’

ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা আল-শিফা হাসপাতালে লুকিয়ে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতালের হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে।

যদিও ইসরায়েলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে হামাস থেকে।

আল-শিফায় ইসরায়েলি অভিযানকে ‘একটি প্রকাশ্য চক্রান্ত ও শিশুসুলভ রাজনৈতিক সিদ্ধান্ত” হিসাবে আখ্যা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক।

তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালটি রোগী, বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুতদের আবাসন ও চিকিৎসাকেন্দ্র। কোনো সামরিক ঘাঁটি নয়।

একটি ভিডিও বার্তায় আল-রিশেক বলেছেন, আল-শিফায় অভিযানকে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের বিজয় হিসেবে চিহ্নিত করছে কিন্তু এটি তাদের আপাতত অর্জন। মূলত তারা তাদের পরাজয়ের গভীরতার দিকে নিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স, আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, যা বলছে হামাস

আপডেট সময় ১১:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩