সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : চুন্নু

জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন। পার্টি এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি মন্তব্য করে চুন্নু বলেন, মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে। তৃণমূলের মানুষের আস্থার নাম জাতীয় পার্টি। তাই আমাদের অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।

আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে, তাদের মুসলিম লীগ বানাবে। আর বিএনপি জানে বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে।

‘তাই দল দুটি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে, আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। এমাত্রক জাতীয় পার্টি দেশের গণতন্ত্র দিতে পারবে।’

জাতীয় পার্টির মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : চুন্নু

আপডেট সময় ০৬:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২