ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

ধামরাই অবরোধের বিরুদ্ধে সড়ক-মহাসড়কে আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল

বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকার ধামরাইvয়ে কয়েকশো মোটরসাইকেলসহ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামানের বাড়ি থেকে তার নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

এটি ধামরাইয়ের বালিয়া, সানোড়া, সোমভাগসহ কয়েকটি ইউনিয়নের শাখা সড়ক ও ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের পুরো এলাকাসহ পৌরসভা এলাকায় প্রায় ৩-৪ ঘণ্টাব্যাপী প্রদক্ষিণ করে।

এ সময় কর্মীদের হাতে আওয়ামী লীগের দলীয় পতাকা ও বাংলাদেশের পতাকা ছিল। তারা একত্রে বিএনপির অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মোটরসাইকেল মিছিলের মধ্যে সোমভাগ এলাকায় সংক্ষিপ্ত সভায় বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান বলেন, বিএনপি জামায়াত যে নৈরাজ্য সৃস্টি করেছে সেটির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি। আমরা ধামরাইয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিবো না। ধামরাই উপজেলা আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে।

এতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, যুবলীগ নেতা জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাবেক যুগ্ম আহ্বায়ক তুষার আহমেদ শান্তসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

ধামরাই অবরোধের বিরুদ্ধে সড়ক-মহাসড়কে আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল

আপডেট সময় ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩