ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কুমিল্লায় মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে জামায়াত ও বিএনপি সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ ধাওয়া দেয়। এসময় বিএনপি কর্মীদের সাথে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়।

পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সংঘাত ৪০ মিনিটের মতো স্থায়ী হয়।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় তারা ইটপাটকেল ছুঁড়ে মারলে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের কয়েকজন সদস্যের গায়ে ইট পড়ে। অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে পারেনি।

এদিকে মহাসড়কের উত্তর গৌরিপুরে মহাসড়কে গাছের ডাল ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ সমর্থনকারীরা। অপরদিকে মহাসড়কের বিভিন্ন অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া মহাসড়কে কিছু পণ্যবাহী পরিবহন চলাচল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি জামায়াতের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় ০১:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩