ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারের আড়ালে যৌন ব্যবসা ও মাদক কারবার ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুকে আইডিএফের সতর্কতা কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু সহজকে নতুন চুক্তির সুযোগ দেওয়ার তোড়জোড় প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্ক পুনর্গঠনে নতুন সমীকরণ ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই: পিটার হাস

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই। সবদলকে শর্তহীনভাবে সংলাপে বসে শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নিতে হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

সোয়া ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যেকোনো প্রতিক্রিয়া, ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ সমাবেশ, ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়া, সহিংসতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

পিটার হাস বলেন, যেকোনো পক্ষের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক নির্বাচনে কোনো স্থান নেই। আমি আশা করি, সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারের আড়ালে যৌন ব্যবসা ও মাদক কারবার

গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই: পিটার হাস

আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩