ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কাকরাইলে সংঘর্ষ: সেগুনবাগিচা দিয়ে পিছু হটেছে বিএনপি নেতাকর্মীরা

ঢাকা: ডিএমপি কার্যালয় থেকে কাকরাইল অভিমুখী রাস্তা দিয়ে আসার সময় আওয়ামী লীগ কর্মীদের বহনকারী ৫টি পিকাআপ-বাসে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এরপরই গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী বাসেও হামলা করে বিএনপি কর্মীরা।

শনিবার(২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিচারপতি বাসভবনের মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

তারপরই কাকরাইলে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি।

দুপুর ১টা পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপরই সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি ও ডিআরইউ হয়ে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ টিয়ারসেল ছুঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে অবস্থান নেয়। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। একপর্যায়ে কাকরাইলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি।

এর আগে পল্টন মোড়ের দুইদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মিছিল চলে। বঙ্গবন্ধু এভিনিউ থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে পল্টন মোড়ে মিছিল করে আওয়ামী লীগ।

অন্যদিকে নয়াপল্টন থেকে বিজয়নগর পানির ট্যাংক হয়ে পল্টন মোড়ে অবস্থান নিয়ে মিছিল করে বিএনপি। তবে পল্টন মোড় শতাধিক পুলিশ ও আনসার সদস্য নিয়ন্ত্রণে রেখেছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, তারা কোনো অবস্থাতেই ঢাকার রাজপথে সংঘাত তৈরি করতে দেবেন না। পুরো এলাকা দখল রাখবেন।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা, নয়াপল্টন থেকে পল্টন পর্যন্ত অংশে বারবার মিছিল করে প্রদক্ষিণ করছে।

দুই পক্ষেই দলীয় ও জাতীয় পতাকায় মোটা লাঠি বেঁধে নিয়ে মিছিল করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

কাকরাইলে সংঘর্ষ: সেগুনবাগিচা দিয়ে পিছু হটেছে বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০৩:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩