ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিরপুর ছাড়লেন সাকিব

বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরে এসে ভক্তদের রোষাণলের মুখে পড়েছেন টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেন অধিনায়ক সাকিব। অনুশীলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার।

মিরপুরে ইনডোরে অনুশীলন শেষে বেরিয়ে যাচ্ছিলেন সাকিব। এসময় উপস্থিত কয়েকজন সমর্থক সাকিবকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। ঠিক তখনই একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন দেশসেরা এ অলরাউন্ডার।
বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল দেশে ফিরে আসেন সাকিব। সাবেক গুরু কোচ ফাহিমের কাছে টানা দুদিন ব্যাটিং পরামর্শ নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে রান খরা কাটাতে কোচ ফাহিমের অধীনে দুই সেশন ব্যাটিং প্রাকটিসও করেছেন সাকিব।

এবারের বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলেতে পারেননি সাকিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিরপুর ছাড়লেন সাকিব

আপডেট সময় ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩