সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

নিজের শেষ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কুইন্টন ডি কক। পাঁচ ম্যাচ খেলেই আসরে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই প্রোটিয়া ওপেনার।

আজ বাংলাদেশের বিপক্ষে ১০১ বলে স্পর্শ করেন শতক। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে তারা। ডি কক ১০১ ও হাইনরিখ ক্লাসেন ব্যাট করছেন ১৯ রানে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট শিকারের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন হেনড্রিকস। কিন্তু তা তালুবন্দী করতে পারেননি তানজিদ হাসান তামিম। শূন্য রানে জীবন পাওয়া হেনড্রিকস থামেন ১৯ বলে ১২ রান করে। সপ্তম ওভারে ওবল সিমে করা ডেলিভারিতে তার ডিফেন্স চূর্ণ করে দেন শরিফুল। দলীয় ৩৩ রানে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ।

পরের ওভারে ডুসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। তার করা সোজা ডেলিভারিতে অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন এক রান করা এই ব্যাটার। পাওয়ার প্লেতে চাপে পড়ার পরও ডি ককের ব্যাটিং করছিলেন একই মেজাজে। ৪৮ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম ফিফটি। ১৫০তম ওয়ানডে খেলতে নামা বাঁহাতি এই ওপেনার আছেন দারুণ ছন্দে।

কিন্তু তাকে দারুণ সঙ্গ দিতে থাকে মারক্রাম ফিরে যান ফিফটির পরপরই। দলীয় ১৬৭ রানে তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। তবে ডি কক তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। এর আগে তার ১৯টি সেঞ্চুরির মধ্যে ১৬টিতেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজও কি এর পুনরাবৃত্তি হবে?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

আপডেট সময় ০৫:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩