ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইনজুরির কারণে ভারতে আসা হচ্ছে না নেইমারের

এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে আগামী মাসে ভারতে আসার কথা ছিল নেইমারের। কিন্তু সেখানে বাধ সাধল ইনজুরি।

গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট পান ব্রাজিল ফরোয়ার্ড। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।
স্ক্যান রিপোর্টের পর জানা যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। তাই অস্ত্রোপচার করাতে হবে। যে কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি। কিছুদিন আগে চোট কাটিয়ে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। মৌসুম শুরুতে ইউরোপের পাঠ চুকিয়ে পিএসজি ছেড়ে যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে।

ইনজুরির কারণে শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি নেইমার। যদিও মধ্যপ্রাচ্যের ক্লাবটির হয়ে সময়টা ভালো কাটছে না তার। পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন কেবল একটি। আগামী ৬ নভেম্বর ফিরতি লেগের ম্যাচে মুম্বাই সিটির মুখোমুখি হবে আল হিলাল।

নেইমারের ইনজুরি নিয়ে এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগ্রেজ বলেছেন, ‘ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য নেইমারের সুস্থতা এবং রিকভারি প্রয়োজন। কারণ যখন সে মাঠে থাকে ফুটবল আরো সুন্দর হয়। তাকে অস্ত্রোপচার করা হবে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ‘

হাঁটুর স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘এটা খুবই হতাশার মুহূর্ত, খুবই বাজে। আমি জানি, আমি খুব শক্ত কিন্তু এবার আমার পরিবার ও বন্ধুদের খুব প্রয়োজন। ইনজুরি ও অস্ত্রোপচার খুব সহজ ব্যাপার নয়। চার মাস রিকভারির পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়তে হলো। ‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ইনজুরির কারণে ভারতে আসা হচ্ছে না নেইমারের

আপডেট সময় ০১:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩