ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

শনি অমাবস্যার বিরল সূর্যগ্রহণ আজ

চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আজ শনিবার। বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিটে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।

বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয় একে। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণের ঘটনা বেশ বিরল। এর আগে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল।

দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে।

রাতের কারণে বাংলাদেশ থেকে বিরল সূর্যগ্রহণটি দেখা যাবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এ সময় চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর বলয় তৈরি করবে।
গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে।

সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকাল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।

আমেরিকার লক্ষাধিক মানুষ সূর্যগ্রহণটির সাক্ষী হওয়া অপেক্ষায় রয়েছে। একে ‘ রিং অব ফায়ার’ গ্রহণও বলা হচ্ছে।

কারণ, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বেশি দূরে থাকবে। তাই চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারবে না। সূর্যের উজ্জ্বল মুখের উপরে একটি অন্ধকার ডিস্কের মতো দেখাবে। গ্রহণের মুহূর্তে চাঁদের অন্ধকার চাকতিকে ঘিরে থাকা আগুনের বলয়ের মতো দেখাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

শনি অমাবস্যার বিরল সূর্যগ্রহণ আজ

আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩