ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ভারতের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ মৃত্যু

কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছিল, সেখানে ফের ভয়াবহ কান্ড। এবার ৮ দিনে মৃত্যু হয়েছে ১০৮ জন রোগীর।

সূত্রের প্রকাশ, এর মধ‍্যে ১১ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টার মধ‍্যে। আগের ঘটনায় ওষুধের অপ্রতুলতার কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন ডিন। মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চভন সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণ ওষুধের যোগান রয়েছে। তাঁর দাবি, ৮ দিনে ১০৮ জনের মৃত্যু স্বাভাবিক ঘটনা।

ডিন বলেন, “গত ২৪ ঘন্টায় ১ হাজার ১শত জনের ও বেশি রোগীকে ডাক্তাররা পরীক্ষা করেছেন। ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গড় মৃত্যুর সংখ্যা ২৪ ঘন্টায় ১৩ জন ছিল আগে, এখন তা কমে হয়েছে ১১ জনে। জন্মগত সমস‍্যার কারণেই সদ‍্যোজাতদের মৃত্যু হয়েছে।”

এরপরই হাসপাতালে ওষুধের যোগান নিয়ে ডিনের বক্তব‍্য, ” হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং কর্মীরা সমস্ত রোগীদের সাহায্য করছেন। ৩ মাসের ওষুধ স্টক করা হয়েছে বলেও দাবি করেছেন।

ডিন আরও বলেন, “ওষুধের অভাবে কেউ মারা যায়নি, শারীরিক সমস‍্যাই মৃত্যুর কারণ।” এদিকে কংগ্রেস নেতা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অশোক চবন অভিযোগ করেন, নান্দের জেলা হাসপাতালে ৬০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের দেখ ভালের জন‍্য নার্সের সংখ্যা মোটে ৩ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ভারতের সরকারি হাসপাতালে ৮ দিনে ১০৮ মৃত্যু

আপডেট সময় ০৬:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩