ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ

ল্যাপটপ চুরির পর ই-মেইলে দরকারি নথি ফেরত দিলেন চোর!

জুয়েল থিক্সো। গত রোববার (৩০ অক্টোবর) তার ল্যাপটপটি চুরি হয়। পরের দিন চুরি হওয়া ল্যাপটপে থাকা জুয়েলের ই-মেইল থেকে ক্ষমাপ্রার্থনা করে মেইল পাঠান চোর নিজেই। মেইলে ওই চোর জানান, গুরুত্বপূর্ণ কোনো নথি থাকলে সেগুলো জুয়েলকে পাঠিয়ে দেবে।

এই পুরো ঘটনা টুইটারে শেয়ার করেন জুয়েল। এমনকি চোরের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটও দেন পোস্টে। ক্যাপশনে লেখেন, ‘গতকাল রাতে আমার ল্যাপটপ চুরি করেছেন এবং আমাকে মেইল করেছেন। এখন মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার।’ মিশ্র প্রতিক্রিয়া শুধু ই-মেইলের জন্য নয়। ল্যাপটপ মালিকের গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফেরত দিয়েছেন চোর।ই-মেইলে চোর লেখেন, ‘ভাই, গতকাল আমি তোমার ল্যাপটপ চুরি করেছি ঠিকই। টাকার দরকার ছিল, আমার অবস্থা ভালো নয়।’

একইসঙ্গে চোর লেখেন, ‘আমি দেখেছি তুমি একটি গবেষণার কাজ নিয়ে ব্যস্ত ছিলে। আমি সেই ফাইলটি এখানেই পাঠিয়ে দিচ্ছি। যদি অন্য ফাইলের প্রয়োজন হয়, তবে আমাকে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে জানিও। কারণ আমি ইতোমধ্যে একজন খরিদ্দার পেয়ে গেছি।’

চোরের এমন আচরণে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই ‘ভালো’ চোরের পাশে দাঁড়ানোর প্রস্তাব করছেন।ল্যাপটপ মালিককে এক নেটিজেনের পরামর্শ, ‘অন্য লোকের বদলে আপনিই ওর কাছ থেকে ল্যাপটপটি কিনে নিন।’কেউ কেউ বেকার চোরের জন্য চাকরির ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন। এক নেটিজেনের বক্তব্য, ‘সে পেটের দায়ে চুরি করলেও নীতিবোধ হারিয়ে ফেলেনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

ল্যাপটপ চুরির পর ই-মেইলে দরকারি নথি ফেরত দিলেন চোর!

আপডেট সময় ০১:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২