ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

বিএনপির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন এলে ওরা (বিএনপি) দেশকে কিভাবে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশনে নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে। ধ্বংস করতে পারে। অন্ধকারে ষড়যন্ত্র করতে পারে। ওদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে তিনি আধুনিক খাসমহল মসজিদে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ নজরুলের সততা আর নিষ্ঠার কথা তুলে ধরে তার ছেলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশংসা করেন।

এছাড়া জাতির পিতার  প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ শেখ রাসেল শিশুপার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, বাস টার্মিনালসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

সমাবেশে উন্নয়নের তথ্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, “বিএনপি ধ্বংস করতে জানে। অত্যাচার নির্যাতন করতে জানে। মানুষের কল্যাণ করতে জানে না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিএনপির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩