ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা

৫৫ কেজি সোনা চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের ভল্ট থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। তবে বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতনামাদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

৫৫ কেজি সোনা চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩