সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

কুমিল্লা চান্দিনা হারিখোলায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে পথচারী সহ নিহত ৩

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় দুই পথযাত্রীসহ তিন জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) এবং দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।

আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫), তার মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবু কামালসহ বাসের আরো পাঁচ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসের যাত্রীরা। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা জানান, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদেপল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে খোঁজ নিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

কুমিল্লা চান্দিনা হারিখোলায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে পথচারী সহ নিহত ৩

আপডেট সময় ০২:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩