ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রদ্ধা

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিন ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রদ্ধা

আপডেট সময় ১২:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩