ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন এডিসি হারুন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ যে অন্যায় করেছেন, তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি যিনি করেছেন, তিনি পুলিশের হোন বা যে-ই হোন না কেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কেন করেছেন, কী করেছেন, আমরা জিজ্ঞেস করব। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।

এর আগেও এডিসি হারুনের বিরুদ্ধে সাংবাদিকসহ অনেককে ক্ষমতা দেখিয়ে মারধর করার অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের ঘটনাটি তার বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্যভাবে আমরা পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি। তিনি যতটা অন্যায় করেছেন, ততটা শাস্তি তিনি অবশ্যই পাবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া নিরাপত্তাহীনতার কথা বলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি তিনিই জানেন। এটি তাকেই জিজ্ঞেস করা উচিত। এটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তাকে জিজ্ঞেস করা উচিত, বাংলাদেশের মানুষ কি এতটা নিরাপত্তাহীনতায় ভুগছে কি না। আর এত বড় একটা পজিশনে থেকে তিনি কীভাবে এ কথা বললেন, তাকে জিজ্ঞেস করা দরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন এডিসি হারুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩