ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। শনিবার (২৯ অক্টোবর) পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে এক বিবৃতিতে সোমালিয়ার প্রেসিডেন্ট গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, শনিবারের ওই বিস্ফোরণের ঘটনার পর কেউই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ঘটনার পেছনে সোমালিয়ার প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। সাধারণত যেসব হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেসব ঘটনায় দায় স্বীকার করা এড়িয়ে যায় আল শাবাব।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার মোগাদিশুর সড়কে একটি ব্যস্ত মোড়ের কাছে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিস্ফোরণটি আঘাত হানে। এই বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ঘটনাস্থলে জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেছেন, তিনি আহতদের জরুরিভাবে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

আপডেট সময় ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২