ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুয়েতে নিজেদের দূতাবাসের যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

এক্সবার্তায় বলা হয়েছে, “চলমান আঞ্চলিক অস্থিরতার জন্য আজ থেকে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যাবতীয় নিয়মিত এবং ইমার্জেন্সি কনস্যুলার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।” গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। ২ ফেব্রুয়ারি সোমবার দেশটিতে তিনটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

তার আগের দিন ১ ফেব্রুয়ারি রোববার কুয়েতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ৫ জন ‍গুরুতর আহত হয়েছিলেন। সেই ৫ জনের মধ্যে ৩ জন গতকাল সোমবার মারা গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ০২:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬