ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

১ জানুয়ারির পর বয়স ১৮ হলেও ভোট দেওয়া যাবে না

ঢাকা: যারা গত হালনাগাদের সময় ১৮ বছর পূর্ণ করলেও ভোটার হতে পারেননি, তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারির পর যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ২৩তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ আমরা তার আগের সময়ের ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা ২৩ সালের ২ মার্চ তালিকা প্রকাশ করেছি। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সেহেতু এই মধ্যবর্তী সময়ে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, কিন্তু বাদ পড়েছেন, তারা চাইলে ভোটার হতে পারবেন বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তিনি বলেন, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ওই আইন অনুযায়ী, যারা ভোটার হওয়ার যোগ্য ছিলেন, তারা ভোটার হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে যদি কেউ ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাহলে ওই ১৪ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে।

এক প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল, তারাই ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। ওই সময় যারা বাদ পড়েছিলেন তারা আবেদন করতে পারবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের আইন অনুযায়ী, ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সিঙ্গেল এন্ট্রি রয়েছে। অর্থাৎ বছরে একবার। প্রতি বছর ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হতে হয়। ভারতে চারবার হওয়া যায়। তাই আমরা গত বছর তিন বছরের তথ্য নিলেও যারা ১ জানুয়ারি ২০২৩ সালে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই কেবল সংসদ নির্বাচনের ভোটার হতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

১ জানুয়ারির পর বয়স ১৮ হলেও ভোট দেওয়া যাবে না

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩