ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বঙ্গবাজারে আগুন: মাইন উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঢাকা: বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীনের চরম অদক্ষতায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম স্বাক্ষরিত তদন্তের ওই সুপারিশে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রি. জে. মো মাইন উদ্দীনের চরম অদক্ষতার কারণে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ তার ছোট ভাই নুর উদ্দিন আনিস, সালাউদ্দিন ও তাদের সিন্ডিকেট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি অবমাননাসহ নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও অন্যান্য খাতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে।

সুপারিশে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।

কমিটিতে আনীত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আসে৷ এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দীনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি৷

গত ৪ এপ্রিল ভোরে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লেগে পাঁচটি মার্কেটের পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এসব দোকানে প্রায় ১৫ হাজার কর্মচারী কাজ করতেন৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বঙ্গবাজারে আগুন: মাইন উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০২:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩